জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে  বিশ্ববিদ্যলয় প্রশাসন । শেখ মুজিবুর রহমান হল ও শহীদ রফিক জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাদেরকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টায় সিন্ডিকেটের জরুরি বৈঠকে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।
শহীদ রফিক জব্বার হলের বহিষ্কৃতরা হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শামীম (৪২ ব্যাচ), আইন ও বিচার বিভাগের রাশেদ খান মেনন (৪২ ব্যাচ) ও নৃ-বিজ্ঞান বিভাগের ইমরান হোসেন নাসির (৪২ ব্যাচ)। এদের প্রত্যেককে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
তিন মাসের জন্য বঙ্গবন্ধু হলের বহিষ্কৃতরা হলেন, প্রাণিবদ্যিা বিভাগের ইশতিয়াক আহমেদ (৪২ ব্যাচ), গণিত বিভাগের দ্বীপ (৪২ ব্যাচ) ও লোক প্রশাসন বিভাগের কৌশিক রহমান (৪২ ব্যাচ)।
একই ঘটনায় প্রত্নতত্ত্ব বিভাগের সজলকে সতর্ক করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ মে শহীদ রফিক জব্বার হলের শিক্ষার্থীদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ ঘটনার পর উভয়পক্ষ পরস্পরের বিরুদ্ধে শাস্তির জন্য  উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]