চট্টগ্রম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সন্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে আগামী ২৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ২০১৩ অথবা ২০১৪ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। চবির আসন্ন ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে বিরতিহীনভাবে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
চবি ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন জানান, ভর্তির আবেদন ফরমের মূল্য ২৫ টাকা বাড়িয়ে ৫০০টাকার করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন ফরমের জন্য গত বছরের মত ৪৭৫ টাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার জন্য ৯টি ইউনিটের ৪ হাজার ৩২১ আসনের বিপরীতে রেকর্ড সংখ্যক ১ লাখ ৬২ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা পড়ে। এ বছর গত বছরের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছেন।
ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





