রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী।

 

শুক্রবার উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে-এমন লিখিত অভিযোগ প্রক্টরের কাছে জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তামান্না ছিদ্দিকা বলেন, উপাচার্যের বিশেষ নির্দেশে সাংবাদিক লাঞ্ছিত করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি সাক্ষাৎকার চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানুসিক ও শারীরিকভাবে নির্যাতন (র‌্যাগিং) এমন তথ্যের ভিত্তিতে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঘটনাস্থলে গেলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এরশাদ আলী ওই চারজনকে হাতে নাতে আটক করে পুলিশ ফাঁড়ির দিকে নিয়ে যায়।

এমন সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মারুফ ভূইয়া, সিএসই বিভাগের সভাপতি পার্থ প্রামাণিকের নেতৃত্বে পুলিশের হাতে আটক চার শিক্ষার্থীকে ছিনিয়ে আনে।

একই সঙ্গে পুলিশের উপস্থিতিতে গাছের ডাল ভেঙে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের তারা দিকে তেড়ে আসে। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের তারা অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ রসায়ন বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন জাগো নিউজের প্রতিনিধি সজীব হোসাইনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

জারিফ