ফিলিস্তিনে ইহুদীবাদী ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ্‌ ও সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ আতিকুল্লাহ'র নেতৃত্বে মিছিলটি সকালে দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে এসে শেষ হয়।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই