চট্টগ্রাম সরকারি কলেজের শেরেবাংলা ছাত্রাবাস ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার বিকাল ৫টায় শিবির নেতাকর্মীরা জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ।
অভিযানের শুরুতে শিবির কর্মী সন্দেহে প্রায় ১৬জনকে আটক করেছে পুলিশ। অভিযান এখনো চলছে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত ও অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) বাবুল আক্তার।
আটকের বিষয়টি নিশ্চিত করেন নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান।
কেএইচ





