ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
বুধবার ভোররাত ৪টার দিকে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- অ্যাকাউন্টিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র সজল (২২), তার সহপাঠী রনি (২২) ও মনোবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র লেনিন (২৩)।
আহতরা সবাই ঢাকা কলেজ নর্থ হলের ছাত্র। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ভোর ৪টার দিকে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েক জন আহত হয়েছে। ঘটনায় কোনো মামলা হয়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি। যেহেতু এটি ছাত্রলীগের অভ্যন্তরীণ বিষয়, তাই মীমাংসার চেষ্টা চলছে।
কেএইচ





