শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা মিছিলটি কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ছাত্র হোস্টেল প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করেন। এসময় শিক্ষার্থীরা ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, 'ব্যান ব্যান, ইসকন', 'বখতিয়ারের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার ', 'বদর ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার ' ইত্যাদি স্লোগান দেন। 

সমাবেশে বক্তব্য রাখেন ৫৩তম ব্যাচের শিক্ষার্থী এহতেশামুল হক (নাবিল)। তিনি জানান, গত বছর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডসহ আশামনির ধর্ষণ ও গাজীপুরের কিছু ঘটনার সুষ্ঠু বিচার হয়নি বলে তাদের দাবি। নাবিল বলেন, এসব ঘটনার দায়যাচক তদন্ত ও অভিযুক্তদের দ্রুত বিচারের মাধ্যমে দণ্ডিত করতে হবে এবং তদুপরি ইসকনের মতো সংগঠনগুলোর কার্যক্রম স্থপিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

৫৪তম ব্যাচের শিক্ষার্থী মুনাজ বলেন, আমরা মনে করি—ইসকন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জড়িত। এই কারণে তাদের কার্যক্রম তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

সমাবেশে বক্তারা জানান, তাদের দাবি নিলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে দেশে থাকতে পারবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা সরকারের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা ও প্রয়োজনে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যকলাপের ওপর আইনগত বিধান অনুসারে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এনএইচ