মিরপুর বাঙলা কলেজের ছাত্রাবাস থেকে অস্ত্রসহ আটকৃত ছাত্রলীগের ৪২ কর্মীর ৩২ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
ছেড়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি আরো জানান,থানা হেফাজতে রেখে ৪২ জনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে ঘটনার সঙ্গে ১০ জনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
কলেজ অধ্যক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাঙলা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল,১৪ রাউন্ড গুলি,তিনটি ম্যাগজিন ও ২০টি রড ও ছুরি উদ্ধার করে পুলিশ। এসময় ছাত্রাবাস থেকে ৪২ জনকে আটক করা হয়।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শিক্ষা
অস্ত্রসহ আটক ৪২ ছাত্রলীগ কর্মীর ৩২ জনই মুক্ত
মিরপুর বাঙলা কলেজের ছাত্রাবাস থেকে অস্ত্রসহ আটকৃত ছাত্রলীগের ৪২ কর্মীর ৩২ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।





