কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এ বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯৪৫ জন শিক্ষার্থী।
কুমিল্লা শিক্ষা বোডের্র পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ শনিবার সকাল ১০টার দিকে সংবাদমাধ্যমকে এ সব তথ্য জানান।
তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর ৮৯ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯৪৫ জন শিক্ষার্থী। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে অংশ নেয় মোট ১ লাখ ৪৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী। তার মধ্যে পাস করেছে ১ লাখ ২৯ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী।
এ বছর ফলাফলে কুমিল্লা বোর্ডে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল, দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]