‘মশা-মাছি দূরে রাখি: রোগ বালাই মুক্ত থাকি’ স্লোগান ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্দোগে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে সোমবার ক্যাম্পাসে এক র্যাোলি বের করা হয়।
র্যা লি শুরুর আগে উপাচার্য বলেন,এবারের স্বাস্থ্য দিবসে ‘মশা-মাছি দূরে রাখি : রোগ বালাই মুক্ত থাকি’ শীর্ষক একটি সময়োপযোগী বিষয় ধারণ করেছে।
তিনি বলেন,সারা বিশ্বে শতকরা ১৭ ভাগ সংক্রামক রোগই বাহক বাহিত। ভৌগোলিক অবস্থান এবং পরিবেশ দূষনের ফলে বাংলাদেশও সংক্রামক রোগ থেকে বাইরে নয়। ডেঙ্গু,ম্যালেরিয়া,ফাইলেরিয়া প্রভৃতি রোগ থেকে রক্ষা পেতে আমাদের সচেতনতার বিকল্প নেই।
উপাচার্য এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং স্বাস্থ্যখাতে উন্নয়নে সরকারি এবং বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
র্যা লিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের,জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুর রহমান,বিভাগীয় অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
[b]ঢাকা, এইচআর, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শিক্ষা
জাবিতে স্বাস্থ্য দিবস পালিত
‘মশা-মাছি দূরে রাখি: রোগ বালাই মুক্ত থাকি’ স্লোগান ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্দোগে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে সোমবার ক্যাম্পাসে এক র্যাোলি





