আসন খালি থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি কার্যক্রমের সময় ৮ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে ভর্তি কমিটি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
একাডেমিক অফিস সুত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি কার্যক্রম গত ২০ মে শেষ হওয়ার পর ৫টি বিভাগে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবী ভাষা ও সাহিত্য, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন, গণিত এবং ব্যবস্থাপনা) এক টি করে মোট ৫ টি আসন খালি থাকায় কেন্দ্রীয় ভর্তি কমিটি জরুরী মিটিংয়ে ভর্তি কার্যক্রমের সময় বৃদ্ধি করেছ।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. নুরুল ইসলাম জানান, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইউনিটগুলোতে চিঠি পাঠিয়েছি।
৫টি বিভাগে এক টি করে আসন ফাঁকা থাকায় ভর্তি সময় বাড়ানো হয়েছে এবং ইউনিটগুলোকে ৮ জুনের মধ্যে শূণ্য আসনে ভর্তির কাজ শেষ করতে বলা হয়েছে।
এমকে





