আল্লামা শাহ আহমদ শফির (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

দেশের শীর্ষ আলেমে দ্বীন, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও চট্টগ্রাম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সম্মানিত মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ।

ঢাকার এক মিলনায়তনে অনুষ্ঠানে আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) জীবন ও কর্ম নিয়ে প্রধান অতিথির আলোচনা পেশ করেন বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা রিদ্ওয়ানুর রহমান হেলালী।

তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ছিলেন ইসলাম বিরোধী সকল প্রকার ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে লড়াকু সৈনিক। তিনি জীবন বাজি রেখে ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি বাঙ্গালী জাতীর জন্য একজন দক্ষ রাহবার। তাকে হারিয়ে আমরা আজ গভীরভাবে শোকাহত।

সভায় আরও বক্তব্য রাখেন- পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মুফতি মিয়া মুহাম্মদ ওমর কাজী, মুফতি মুহাম্মদ আব্দুর রউফসহ কেন্দ্রীয় ও মহানগরীর দায়িত্বশীলবৃন্দ। সভা শেষে দোয়া পরিচালনা করেন কওমী ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক।প্রেস বিজ্ঞপ্তি

এমবি