ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে দুটি প্যাল অংশ নিয়েছে বলে জানা যায়। এদিকে ভোট স্বচ্ছ এবং স্বাধীন করতে ভোটকেন্দ্রে যে কোনো ধরনের ইলেক্সটনিক ডিভাইস নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

জানা যায়, এবারের নির্বাচনে সর্বমোট ৩৫৯ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। স্ব স্ব প্যানেল থেকে সর্মকদের চাপ সৃষ্টি করা হয়েছে যেন তারা ভোট দেওয়া পর নিজ মোবাইলে ব্যালটের একটি ছবি ধারণ করে। যাতে নিশ্চিত হওয়া যাবে যে, নিজ দল সমর্থীত পার্থীকে ভোট দিয়েছে কিনা। বিষয়টি নিয়ে শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ দেখে লিখিত নীতিমালা প্রণয়োন করেছে নির্বাচন কমিশন।

নীতিমালায় বলা হয়, ভোট দেওয়ার সময় কাছে কোনো ধরনের ইলেক্সটনিক ডিভাইস (মোবইল, ল্যাপটপ, ক্যামেরা, ট্যাপ ইত্যাদি) রাখা যাবে না। ব্যালটে ছিল মারার পর ব্যালট পেপার উন্মুক্ত করে কাউকে দেখান যাবে না। নির্ধারিত সময়ের পর নির্বাচনী প্রচার-প্রচারণা করা যাবে না। বুথের মধ্যে এক সঙ্গে একাধীক ভোটার প্রবেশ করতে পারবে না। ভোট দেওয়া শেষ হলে অহেতুক বুথের মধ্যে অপেক্ষ করতে পারবে না।

২০১৫ সালের শিক্ষক সমিতি নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করবে। একদিকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও জাতীয়তাবাদে বিশ্বসী (বিএনপি-জামায়াত সমর্থীত) প্যানেল অপর দিকে বাঙালী জাতিয়তাবাদ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং প্রগতিশীল (আওয়ামী ও বাম সমর্থীত) প্যানেল।

বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রফেসর ড. আহসান উল্লাহ ফয়সাল, যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, কোষাধক্ষ্য পদে প্রফেসর ড. মাহবুবর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে- প্রফেসর ড. শহিদুল ইসলাম নুরী, প্রফেসর ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর ড. মহিববুল ইসলাম, প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. মিজানুর রহমান, ড. রেজাউল করিম, ড. সাইফুল গণি নোমান, ড. রাশিদুজ্জামান।

আওয়ামী ও বাম সমর্থিত প্যানেলের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান, যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. শাহজাহান মন্ডল, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. অরবিন্দ সাহা, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে- প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. ত.ম লোকমান হাকিম, প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রফেসর ড. অশোক কুমার চক্রবতী, প্রফেসর ড. মেহের আলী, দেবাশীষ শর্মা, ড. খন্দকার তৌহিদুল আনাম তমাল, ইয়াসমিন আরা সাথী, জয়শ্রী সেন, ফারহা তানজিম তিতিল।

বিএনপি-জামায়াত প্যানেলে সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো: মিজানুর রহমান। অপরদিকে আওয়ামী-বামপন্থি প্যানেলে সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষক ড. আ.ন.ম. রেজাউল করিম।

কেএইচ