চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুই জন ছাত্রলীগ কর্মী ও একজন পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থক চবি শাখা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু। অপরদিকে সাবেক মেয়র ও মহানগর সভাপতি মহিউদ্দিন চৌধুরী সমর্থিত এস এম ফজলে রাব্বি সুজন চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে থেকে পরিস্থিতি থামানোর চেষ্টা করছি।

কেএইচ