ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা হবে। পরীক্ষার আসন বিন্যাস admission.eis.du.ac.bd—ওয়েবসাইটে পাওয়া যাবে।
‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এক হাজার ১৭০টি আসনের জন্য ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন।
এআই
শিক্ষা
ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার।





