মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শেখ রিয়াদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “মেধা ও নৈতিকতার সমন্বয়েই গড়ে ওঠে সত্যিকারের মানবসম্পদ। সমাজের প্রতিটি ক্ষেত্রে নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছাত্রশিবির সবসময় মেধাবী ও আদর্শবান শিক্ষার্থীদের পাশে থেকেছে। ভবিষ্যতেও আমরা জ্ঞান ও চরিত্রের বিকাশে কাজ করে যাব।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, “এধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ক্যাম্পাসে একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে। শিবিরের এমন আয়োজনে আমরা উৎফুল্ল। আমরা আশা করি সামনের দিনে শিবির এভাবেই শিক্ষার্থীদের পাশে থাকবে।”

এমএম