উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন ২০১৭-এর ভোট গ্রহন।

বৃহস্পতিবার সকাল ৯ থেকে অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেছে।

৩৫৬ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চলবে দুপুর ১টা পর্যন্ত। ভোট গ্রহন ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিনশ।

এবারের নির্বাচনে বিএনপি-জামায়াত যৌথ প্যালেন ও আওয়ামী প্যানেল প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচন শতভাগ সচ্ছ করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশন।

বিএনপি-জামায়াত যৌথ প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন প্রফেসর ড. আলি নূর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন প্রফেসর ড. আহসান উল্লাহ ফয়সাল।

আপরদিকে আওয়ামী প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন প্রফেসর ড. মাহবুবুর রহমান ও সধারণ সম্পাদকের পদে প্রফেসর ড. আনোয়ার হোসেন।

সহকারী নির্বাচন কমিশনার প্রফেসর ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘সুষ্ঠ পরিবেশে ভোটগ্রহন চলছে। সচ্ছতার সাথে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।’

সাইফুল্লাহ/এমবি