মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার সহযোগীদের নাগরিকত্ব বাতিল করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানবন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা জিয়ার এমন বক্তব্য একদিকে যেমন বিএনপি’র রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে অন্যদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাদের অজ্ঞতা জাতির সামনে উঠে আসে।

এমতাবস্থায় আমরা বিএনপি’র এ ধরণের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল বিধায় আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১৬ ডিসেম্বর এ বিতর্কীত মন্তব্য করেন।

এসএইচ