রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি এক হাজার ৫০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো রোব ও সোমবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে।
গত বছর ইউনিট ভেদে ভর্তি ফি ৭ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছিল। কিন্তু এবার তার সঙ্গে যোগ করা হয়েছে বাড়তি দেড় হাজার থেকে এক হাজার ৭০০ টাকা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেরোবি শাখার সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক উৎপল কুমার মহন্ত ও সাংগঠনিক সম্পাদক যুগেশ ত্রিপুরা ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।
তারা বলেছেন, ভর্তি ফি বাড়ানোর ফলে গরিব ও মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান।
এ দাবি আদায়ে তারা ২ ও ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘট সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানিয়েছেন তারা।
কেন ভর্তি ফি বাড়ানো হয়েছে এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের খরচ বৃদ্ধির কারণে ভর্তি ফি বাড়ানো হয়েছে বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা।
এ বছর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ২৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৯৫টি, ‘বি’ ইউনিটে ৩৬০টি, ‘সি’ ইউনিটে ২৪০টি, ‘ডি’ ইউনিটে ২৪০টি, ‘ই’ ইউনিটে ৯০টি এবং ‘এফ’ ইউনিটে ১২০টি আসন রয়েছে।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নূর-উন-নবী চৌধুরী সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের হল অ্যাটাচমেন্টের কারণে ফি বাড়ানো হয়েছে। এ ছাড়াও ডিপার্টমেন্টের কিছু ফির কারণে ভর্তি ফি বেড়েছে।
তিনি আরোও জানান, ছেলেদের একটি হল চালু করা হয়েছে। আর একটি চলতি বছরের জুনের মধ্যে চালু করা হতে পারে। সে ক্ষেত্রে আবাসিক সংকট অনেকটাই কমে যাবে।
বিশ্ব বিদ্যালয়ের ৬টি অনুষদের ২১টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ২৪৫টি। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে ২ থেকে ৪ মার্চ ভর্তি হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রোব ও সোমবার ধর্মঘট
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি এক হাজার ৫০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো রোব ও সোমবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে।
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















