রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের উপর পুলিশ ও শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ।
সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক এম,এ সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সময় টিভির রাজশাহী প্রতিনিধি মেহেরুল সুজন, মাছরাঙ্গা টিভির রাজশাহী প্রতিনিধি গোলাম রাব্বানি, রাবিসাসের সভাপতি শাকির ইকরাম, রাবি প্রেস ক্লাবের সভাপতি ডালিম হোসেন শান্ত, রাবি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈকত মুনির প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের উপর প্রশাসনের হামলার তীব্র নিন্দা প্রকাশ করে তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টরের নির্দেশেই পুলিশ বিনা উস্কানিতে এবং সম্পুর্ণ ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের উপর হামলা করেছে। এমনকি বিক্ষুদ্ধ সাধারণ শিক্ষার্থীরাও হামলা চালিয়ে সাংবাদিকদের আহত করেছে বলে জানান তারা।
এসময় মানববন্ধনে তিন সহকারী প্রক্টর সাখাওয়াৎ হোসেন, হেলাল উদ্দিন ও সিরাজুল ইসলামকে অপসারণ ও রাজশাহী মহানগর পুলিশ উপ-কমিশনার প্রলয় চিসিমকে ক্যাম্পাস থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস), শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
[b]রাবি,এমএইচ, (টাইসনিউজবিডি)//এসএইচ[/b]
শিক্ষা
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের উপর পুলিশ ও শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ। সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক





