কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ২০১৪-২০১৫ সেশনের অনার্স ১ম বর্ষের ফরম বিতরণের সময় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় এ ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি চলে অস্ত্রের মহড়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ক্যাম্পাসে ৮/৯রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তবে এতে কেউ আহত হয়েছে কিনা জানা যায়নি। হামলার সময় সাধারণ ছাত্র-ছাত্রীরা ভয়ে দিক-বিদিক ছুটাছুটি শুরু করে।

কুমিল্লা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন চেৌধুরী জানান, ভিক্টোরিয়া কলেজে দুইটি ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেআই