রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় কমপক্ষে ১০জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ করতে গেলে রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের তিনজন সহকারী প্রক্টর ও মহানগর পূর্বজোনের ডিসি হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ওই তিন প্রক্টর ও মহানগর পূর্বজোনের ডিসি প্রত্যাহারের দাবি জানিয়েছে সংবাদকর্মীরা। বিকাল ৪টার মধ্যে তাদের প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391343823.jpg[/img]
জানা গেছে, বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে চলতি বছরের জানুয়ারি থেকে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে রোববার সকালে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে নানা কর্মসূচি পালন করছিল।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা প্রশাসনের মদদে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আন্দোলনকারীদের উপর বেধড়ক লাঠিপেটা শুরু করে।
ঘটনার সময় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেয়া রাজশাহী পূর্ব জেলা প্রশাসক (ডিসি) প্রদীপ সিং এর কাছে এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য সাংবাদিকরা যায়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391343847.jpg[/img]
এসময় ডিসি'র উপস্থিতিতেই ছাত্রলীগ নেতাকর্মীরা ও পুলিশ সদস্যরা সাংবাদিকদের ওপর বেধরক লাঠিচার্জ করে।
এ ঘটনায় নাজিম মৃধা (নিউ এজ), মেহেদী হাসান (টাইম নিউজবিডি), তমাল (সানশাইন), গোলাম রব্বানী (মাছরাঙ্গা), সাঈদ (মানবকন্ঠ), রনি (আইএনবি), মুন (এবি নিউজ), রাশেদুজ্জামান সজিব দ্বীপ (ফাস্ট নিউজ), রুমিসহ কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হন।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391343716.jpg[/img]
সাংবাদিকদের অভিযোগ, প্রক্টরিয়াল বডির সদস্য প্রফেসর হেলাল উদ্দীন, জুলিফিকার আলী ও সিরাজুল ইসলাম এবং মহানরগর পূর্বজোন পুলিশের প্রদীপ সিং এর কারনে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। তাদের কারণেই সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলা চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ডেইলী স্টার পত্রিকার রাবি প্রতিনিধি সাঈদ শুভ টাইম নিউজবিডিকে জানান, 'বিশ্ববিদ্যালয় প্রক্টর, জনসংযোগ কর্মকর্তা ও রাজশাহী জেলা পূর্ব ডিসির উপিস্থিতিতে ছাত্রলীগ ও পুলিশ সাংবাদিকদের উপর হামলা করেছে।
এ ঘটনা ন্যাক্কারজনক। আমি মনে করি দেশের সর্বস্তরের মানুষ এ ঘটনায় চরম লজ্জাবোধ করবে। হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391343781.jpg[/img]
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব ধরনের কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ করা থেকে বিরত থাকা হবে।'
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা সাদিকুল আরেফিন মাতিন টাইম নিউজবিডিকে জানান, 'সাংবাদিকদের উপর হামলা হয়েছে এ ধরনের খবর আমরা এখনো শুনিনি। বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো সাংবাদিক বা সাংবাদিক সংগঠন এ ব্যাপারে কোনো অভিযোগও করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানাবেন তিনি।
হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর তারেকুল হাসান সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ // এআর[/b]





