জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শেষবারের মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকলেও ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে না।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে।
এআর





