মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম নগরের চকবাজারে এক জরুরি সদস্য সমাবেশে এই নতুন কমিটি গঠন করা হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

সংগঠনের সূত্রে যানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মাদ আলীকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মোহাম্মাদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ আলী।