টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসুচিতে বাধা দিয়েছে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় অবস্থিত এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব ক্যাম্পাস এলাকার সড়ক অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।

তবে পুলিশি বাধার কারণে তারা সড়কে অবস্থান নিতে পারছেন না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে মানববন্ধন করছেন, তাতে পুলিশ বাধা দেয়নি। এখন তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থানে জনদুর্ভোগের সৃষ্টি হবে বলে আমরা তাদেরকে সড়কে অবস্থান না করতে আহ্বান জানাচ্ছি।

এদিকে রাজধানীর বনানীতে নর্দান বিশ্ববিদ্যালয়ের সামনে আশে পাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করলে তাতে বাধা দেয়া ছাত্রলীগের একদল কর্মীরা।

এআই