পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবারনানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসের প্রত্যুষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, এক মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য রাশেদ কবির, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আবদুল আলীম ও জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক সাইফুল ইসলাম।

আলোচনা শেষে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ ইউনুছ আলী।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ