চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে সড়ক অবরোধ করেছে বেসরকারি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইএসটিসি)কর্মকর্তা-কর্মচারিরা।
রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে জাকির হোসেন সড়ক অবরোধ করে তারা।
ইউএসটিসি’র শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারি সমন্বয় পরিষদের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম জানান, ইউএসটিসিতে কোনো সার্ভিস রুল নেই। বিধিমালা না থাকায় আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, চাকরি বিধি প্রণয়নের দাবিতে কয়েক সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কোন আশ্বাস না পাওয়ায় রোববার সকালে তারা সড়ক অবরোধ করে।
খুলশী থানার সেকেন্ড অফিসার মামুনুর রশিদ জানান,সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্ঠি হয়েছে।অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শিক্ষা
চট্টগ্রামে চাকরি বিধিমালার দাবিতে সড়ক অবরোধ
চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে সড়ক অবরোধ করেছে বেসরকারি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইএসটিসি)কর্মকর্তা-কর্মচারিরা।





