যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়াতুজ্জামানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ