রক্তদান কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলা কড়িডোরে এ কর্মসূচী পালন করে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, ইবি শাখা ছাত্রলীগের রক্তদান কর্মসূচীতে সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট তিনজন রক্ত দাতা আড়াই ব্যাগ রক্ত দান করে। এর পরে আর কোন রক্তদাতা পাওয়া না যাওয়ায় সেখানেই রক্তদান কর্মসূচী সমাপ্ত ঘোষনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
এসএইচ





