জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোজাহারুল আলম সেলিম দৈনিক সমকালের জবি প্রতিনিধি এস এম আল-আমিনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়াগেছে। হুমকির কারণে নিরাপত্তা চেয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রতিনিধি।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট এই লিখিত অভিযোগ দেন ওই প্রতিনিধি।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ওই সাংবাদিককে ব্যক্তিগত সেল ফোনে হুমকি দেন তারই শিক্ষক মোজাহারুল আলম সেলিম।
এ প্রসঙ্গে সাংবাদিক আল-আমিন বলেন, স্যার মুঠোফোনে যে হুমকি দিয়েছে কথাগুলো আমার কাছে রেকর্ড রয়েছে। ঘটনাটি আমি বাংলা বিভাগের চেয়ারম্যান হোসনে আরা জলি ও উপাচার্য মহোদয়কে জানিয়েছি।
লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সাংবাদিকে হত্যা করার হুমকির অভিযোগ ও ওই ঘটনায় একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর প্রক্টরকে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলেছি। রোববার এ ঘটনা নিয়ে বিভাগের চেয়রম্যানকে আমার সঙ্গে দেখা করে বিষয়টি বিস্তারিত জানাতে বলেছি।
ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর