চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোববার রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সাধারণ সম্পাদক সুমন মামুন, ছাত্রলীগের সাবেক নেতা রাকিব হোসেন বেশ কয়েকজন কর্মীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের প্যাগোডা এলাকায় অবস্থান নেয়।
এ খবর পেয়ে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশার নেতৃতে ৫০-৬০ জন ছাত্রলীগকর্মী বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়তে ছুঁড়তে প্যাগোডা এলাকায় যান। এ সময় ৫-৭টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
পরিস্থিতি বুঝতে পেরে সুমন মামুন ও রাকিব হোসেন তাদের কর্মীদের নিয়ে সেখান থেকে সটকে পড়ে। এদিকে প্যাগোডা থেকে ফিরে আসার পথে আশরাফুজ্জামান আশার অনুসারীদের প্রতি গুলি ছোড়ে সুমন মামুন ও রাকিব হোসেনের কর্মীরা। এ সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্তইনচার্জআবুল খায়ের জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





