কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-২০১৫ ইং শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের নতুন তারিখ ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ঘোষণা করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ (১২ এবং ১৩ ডিসেম্বর ২০১৪ ইং) অপরিবর্তিত রয়েছে।

গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৩৬তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর ২০১৪ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, অনিবার্য কারণে ১ম বর্ষে ভর্তির আবেদনের তারিখ কিছুটা পরিবর্তন করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে।

তিনি জানান, এ বছর ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭টি বিভাগে মোট ৮০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। টেলিটকের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষার স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ