জীব বিজ্ঞান অনুষদে ৫০ জন শিক্ষার্থীকে ডিন’স এ্যাওয়ার্ড প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এই এ্যাওয়ার্ড দেয়া হয়।
ঢাবি ভিসি অধ্যাপক ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের ডিন’স এ্যাওয়ার্ড তুলে দেন।
ভিসি বলেন, ডিন’স এ্যাওয়ার্ড আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ এ্যাওয়ার্ড।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিজিপিএ দিয়ে মান-পরিমাপ করা যায় না। এ্যাওয়ার্ড    প্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে মেধার প্রমাণ দিতে হবে। সমাজের সব জায়গায় সমতা আনতে হবে।
জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডঃ এমদাদুল হকের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। 
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১২ জন, প্রাণি বিদ্যা বিভাগের ১৪ জন, প্রাণরসায়ন তিনজন, মাইক্রো বায়োলজি ১৩ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি ৩জন, ফিসারিজ ২জন, বায়োকেমেস্ট্রি এন্ড মলেকিউলার বায়োলজি বিভাগের ৩জনসহ মোট ৫০জন ডিন'স এ্যাওয়ার্ড পেয়েছেন।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]