ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন সভাপতি হিসেবে মোস্তাফা জুবাইর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল-ফারুক নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত ইবিসাসের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন‘১৭ তে তারা নির্বাচিত হন।
শনিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবুমখর পরিবেশে সমিতির সদস্যরা ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে সকাল সাড়ে ১০টার দিকে ফল ঘোষণা করা হয়।
অন্যান্য পদে মনোনীত হয়েছেন রাশেদুন নবী রাশেদ (সহ-সভাপতি) মাহমুদ হাসান রনি (যুগ্ম সম্পাদক, তবিবুর রহমান আকাশ (কোষাধ্যক্ষ) কে.এম মাহফুজুর রহমান (দপ্তর সম্পাদক) ইমরান শুভ্র (প্রচার সম্পাদক)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন হুমায়ুন কবীর জীবন, আশিক বনি, ইরফান মাহমুদ রানা।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, ইবি শিক্ষক সমিতি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, গ্রীণ ফোরাম, ইবি শাখা ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
হিমেল/জারিফ





