আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরে সোমবার সকাল থেকে দুই পক্ষ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

দুমকি থানার অফিসার ইন চার্জ (ওসি) আজম খান ফারুকী বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন রয়েছে।

কেএইচ