আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আর এই জয়ের আনন্দকে প্রকাশ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মিছিল করেছে ক্রিকেট প্রেমী শিক্ষার্থীরা।

সোমবার বিকালে সৈয়দ আমীর আলী হল, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল থেকে লাল সবুজ পতাকা হাতে নিয়ে বিজয় সূচক চিহ্ন দেখিয়ে মিছিলটি শুরু করে শিক্ষার্থীরা।

এসময় মিছিলে বিভিন্ন হলের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা শহীদ মিনারে নাচ-গানের মধ্য দিয়ে জয়ের আনন্দ প্রকাশ করে।

এর আগে খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিভি রুমে হই-হুল্লোর পরিবেশের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করে।

এ ব্যাপারে জানতে চাইলে একাধিক শিক্ষার্থীরা বলেন, আমাদের অনেক ভালো লাগছে যে, বাংলাদেশ আজকে অনেক পরিশ্রম করে জিতেছে। এজন্য টাইগারদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

আমরা আশা করি সামনের খেলাগুলোতে তাঁরা আজকের মতো নৈপুন্য দেখিয়ে আমাদেরকে বিজয় উপহার দেবে। আমরা বাংলাদেশ দলের সকল সদস্যদের সাফল্য কামনা করছি।

এআর