আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দি এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশের পক্ষ থেকে দেশের ২২টি মহিলা কলেজে ৪০০০ বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকারও বেশী। বইয়ের মধ্যে ইংলিশ, ব্যবসায় পরিচিতি, ব্যবস্থাপনা ও কম্পিউটার বিজ্ঞানসহ অন্যান্য বই ছিল। বারিধারার এট্রিয়াম রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়। জ্ঞান ও তথ্যের মাধ্যমে নারীদের প্রগতির পথে ধাবিত করা এবং শিক্ষায় নারী পুরুষ বৈষম্য দূর করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আব্দুর মোনেম লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব এ.এস,এম মাইনুদ্দীন মোনেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন র্যার্পোট বাংলাদেশের চেয়ারম্যান জনাব ড: মোশাররফ হোসেন, এছাড়াও এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শামীম সিদ্দিকি, বুকস ফর এশিয়ার কো-অর্ডিনেটর শুকলা দে সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মহিলা স্কুল ও কলেজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আর্থিক সহায়তার মাধ্যমে এই প্রোগ্রামকে সাফল্যমন্ডিত করার জন্য আব্দুল মোনেম ফাউন্ডেশনকে কে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘বুক ফর এশিয়া প্রোগ্রামের কো-অর্ডিনেটর মিস শুকলা দে ।
আন্তর্জাতিক নারী দিবসে দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৪,০০০ বই বিতরণ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দি এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশের পক্ষ থেকে দেশের ২২টি মহিলা কলেজে ৪০০০ বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকারও বেশী। বইয়ের মধ্যে ইংলিশ, ব্যবসায় পরিচিতি,
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণা করে নতুন পরিপত্র জারি করেছে সরকার। রোববার (১১ অক্টোবর) জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনসংক্রান্ত এ পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ শনিবার ১০ অক্টোবর। দিবসটি মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার উদ্দেশ্যে ১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসছে। প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা হবে।
আজ বিশ্ব ডাক দিবস
স্মার্ট ও আধুনিক ডাকসেবা গড়ে তোলার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ডাক অধিদফতর।
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত হবে।
















