চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের নিরাপত্তা কর্মী মঞ্জুর আলমকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা।

সোমবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে আমানত হল থেকে ছাত্রলীগ কর্মীরা আলাওল হল মাঠে খেলতে আসে। এসময় তারা হলের গেইটে নিরাপত্তা প্রহরিদের বসার বেঞ্চ মাঠে নিয়ে যেতে চায়।

নিরাপত্তাকর্মী মঞ্জুর আলম বাধা দিলে ছাত্রলীগ কর্মীরা তাকে মারধর করে। মারধরকারীরা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন কনকর্ডের সদস্য বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আলী আজগর চৌধুরী বলেন, ‘কিছু ছাত্র আলাওল হলের নিরাপত্ত‍াকর্মী মঞ্জুরকে মারধর করেছে। মঞ্জুরকে চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ’

এমকে