জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডেইরি ফার্মের ভেতরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল মিয়া স্বাধীন ও সাহিত্য বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডেইরি ফার্মের ভেতরে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে মারাত্মকভাবে জখম করে চলে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, ঘটনা শুনেছি। তারা এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এআর





