রংপুরে স্কুল-কলেজ,মাদ্রসা ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ এবং কারিগরিক স্কুলের শিক্ষক কর্মচারীরা মানববন্ধন করেছেন। নন এমপিওভুক্ত এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে এ মান্ববন্ধন, সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়েছে,নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হলেও তারা দীর্ঘ ১৫ বছর থেকে বিনা বেতনে ছাত্র- ছাত্রীদের পাঠদান করে আসছেন। নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো স্ব- স্ব বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত। মানবিক দিক বিবেচনা করে শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান।
এর আগে তারা নগরীর কাচারী বাজার এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধন শেষে এক সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন- নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক আইনুল হক প্রমুখ।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]