দৈনিক প্রথম আলোতে “অদম্য মা মেধাবী ছেলে” শিরোনামে প্রকাশিত অন্ধ অদম্য মেধাবী আবু সায়েমের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির।

প্রকাশিত সংবাদের সূত্র ধরে বৃহস্পতিবার তার বাসায় যান ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক রাকিব মাহমুদ, কুষ্টিয়া শহর সভাপতি মুস্তাফিজুর রহমান পলাশ, জেলা সভাপতি রেজাউল করিম নয়নসহ কয়েকজন নেতাকর্মী।

তারা আবু সায়েমের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় তার মাসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তার সফলতার ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও সবরকম সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই