সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে।
শাবি সূত্রে জানা যায়, ধর্মঘট সফল করতে বুধবার সকাল ৬টার দিকে ব্যানার টানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, সবগুলো প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিবিরের নেতা-কর্মীরা। তবে সকাল ৭টার দিকে পুলিশ এসে প্রধান ফটকসহ সবগুলো ভবনে ঝুলানো তালা ভেঙে ফেলে।
এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রধান ফটকসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসের উদ্দেশ্যে কোন পরিবহন বা বাস ছেড়ে আসেনি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৮৩তম সিন্ডিকেট সভায় চেতনা ’৭১ ভাষ্কর্যে হামলা ও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গাড়ি পোড়ানোর ঘটনায় শিবিরের ১৪জন নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টিতে ধর্মঘটের ডাক দিয়েছে শাখা ছাত্রশিবির এবং আগামী ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা চলাকালীন ও এর আগের দিন সারা সিলেট বিভাগে হরতাল পালনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
[b]শাবি,১২মার্চ,টাইমনিউজবিডি//এমএইচ[/b]
শিক্ষা
শাবিতে শিবিরের ধর্মঘট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে। শাবি সূত্রে জানা যায়, ধর্মঘট সফল করতে





