পরীক্ষাসহ বিভিন্ন খাতে বর্ধিত ফি প্রত্যাহার ও বিভিন্ন বিভাগে চালুকৃত সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের ধর্মঘট ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এ সময় তারা ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা টাইম নিউজ বিডিকে জানায়, বেলা ১১টায় তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করবেন। সেখান থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসন ভবন ঘেরাওয়ের কর্মসূচি পালন করা হবে।
বুধবার প্রশাসন ভবন অবরোধ কর্মসূচির পালনের পর তারা আজ ক্লাস-পরীক্ষা বর্জন ও ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। তবে প্রশাসনিক কার্যক্রম ও বিশ্ববিদ্যালয় পরিবহন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তারা।
তবে ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতংক বিরাজ করছে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনই আন্দোলন দমাতে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনের সামনে আরও অতিরিক্ত ৫ ভ্যান পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিল। এসময় একটি সাদা মাইক্রোতে কয়েকজন দুর্বৃত্তরা এসে উপাচার্যের বাসভবনের সামনে একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দলীয় টেন্টে ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে একটি করে ককটেল তারা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাবি প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসাদুর রহমান আসাদ টাইম নিউজ বিডিকে বলেন, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা গত ১৯ জানুয়ারি থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। প্রশাসন আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে তা দমাতেই এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ ব্যাপারে মতিহার থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি) শামসুর নূর টাইম নিউজ বিডিকে বলেন, কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা আমরা জানতে পারিনি। তবে ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে বিভিন্ন ভবনের সামনে অতিরিক্ত ৫গাড়ি পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]রাবি,এনএন/এমএইচ,৩০জানুয়ারি,(টাইম নিউজ বিডি)//এসএইচ[/b]
শিক্ষা
রাবিতে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স ও বর্ধিত ফি বাতিলে ধর্মঘট চলছে
পরীক্ষাসহ বিভিন্ন খাতে বর্ধিত ফি প্রত্যাহার ও বিভিন্ন বিভাগে চালুকৃত সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের ধর্মঘট । বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়





