২০ দলীয় জোটের ডাকা রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ছাত্রশিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ টিম। অভিযানকালে সন্দেহজনক দুজনকে আটক করা হলেও কোনো বিস্ফোরক কিংবা অস্ত্র পাওয়া যায়নি।

শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা এ অভিযানে চালানো হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কশিনার হাছান চৌধুরী বলেন, ‘হরতালকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হল ও শেরে বাংলা হলে পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালায়। কলেজ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ দুই হলে অভিযান চালানোর সময় শিবির সন্দেহে দুজনকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে নাশকতায় সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এসময় সেখানে কোথাও কোনো অবৈধ কিছু পাওয়া যায়নি।’

জেআই