ইবিতে জন্মাষ্টমী পালন করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। এটি একটি ধর্মীয় অনুষ্ঠাণ হলেও এতে বার বার ‘জয় বাংলা’ধ্বনি উচ্চারিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে সনাতন ধর্মী একাধিক ছাত্র-ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন-“দলের অন্ধ দালালি আর দলকে খুশি করতে গিয়ে তারা এমন করেছে।
এতে তারা দেবতাকে অখুশি করেছে এবং কষ্ট দিয়েছে। এতে আমরাও মনে কষ্ট পেয়েছি।
এদিকে ধর্মীয় অনুষ্ঠাণে রাজনৈতিক স্লোগানে বিব্রত বোধ করছে হিন্দু ধর্মের শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মে বিশ্বাসী শিক্ষক-শিক্ষর্থীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে বক্তব্য শেষে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” বলে বক্তব্য শেষ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আফজাল হোসেনও একই ভাবে তার বক্তব্যের সমাপ্তি টানেন।
এদিকে ধর্মীও অনুষ্ঠাণে রাজনৈতিক বক্তব্য দেওয়ায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নিরাপত্তার ভয়ে তারা প্রকাশ্যে তাদের মনের ক্ষোভ প্রকাশ করতে পারছে না।
এসএইচ





