কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলার সূর্যসন্তান এবং বাংলার ছাত্র সমাজের পথ প্রদর্শক। তাই আনসারুল্লাহ বাংলা টিম নামক আহম্মক সংগঠন দেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করতে বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট।
এ সময় জবি ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ





