বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে কটুক্তি করায় এক সাংবাদিককে লাঞ্ছিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ নেতারা।

মঙ্গলবার বিকালে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিভাগের সেমিনার রুমে দৈনিক ইনকিলাবের জবি প্রতিবেদক ও তৃতীয় ব্যাচের ছাত্র এম এ মালেক বলেন, বঙ্গবন্ধু জয় পাকিস্থান বলেছিলেন। এ কথা শুনে প্রতিবাদ করেন জবি ছাত্রলীগ সহ-সভাপতি সোহেল। এক পর্যায়ে ওই সাংবাদিককে লাঞ্ছিত করেন সোহেল।

এ ব্যাপারে জবি ছাত্রলীগ সহ-সভাপতি সোহেল বলেন, মালেক জাতির জনককে নিয়ে কটুক্তি করায় আমি তাকে চড় দিয়েছি।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ