“২৯ জানুয়ারি, ২০০১ সাল। বিশ বছর আগের কথা, প্রথমে ঢাকার বাইরে এবং পরের দিন তা সারা দেশের প্রতিটি অলিগলি আর অডিও দোকানগুলোতে বেজে উঠেছিল ‘ও প্রিয়া তুমি কোথায়’।

রাতারাতি তরুণ প্রজন্মের হার্টথ্রুবে পরিণত হন আসিফ। অ্যালবামটির থিম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ তো রীতিমতো আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। অন্যান্য গানও শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে।

দীর্ঘদিন ওই অ্যালবামের গানগুলো সর্বত্র বাজতে শোনা যায়। বলা চলে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’।

আজ ২৯ জানুয়ারি, ২০২০। ব্যাপক আলোচিত ওই অ্যালবামের বিশ বছর পূর্তি হলো। ৬০ লাখেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছিল।


আর এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল রাত ১২টা ১৫ মিনিটে আসিফের অফিশিয়াল পেজ থেকে একটি স্ট্যাটাস শেয়ার করা হয়।

স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

“২৯ জানুয়ারি, ২০০১ সাল। বিশ বছর আগের কথা, প্রথমে ঢাকার বাইরে এবং পরের দিন তা সারা দেশের প্রতিটি অলিগলি আর অডিও দোকানগুলোতে বেজে উঠেছিল ‘ও প্রিয়া তুমি কোথায়’।

অ্যালবামটি সংগ্রহে রাখার জন্য তখন মানুষ একরকম হুমড়ি খেয়ে পড়েছিল। এটি এমন একটি অ্যালবাম, যার প্রতিটি গান মানুষের মুখে মুখে ছিল। এখন পর্যন্ত দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসাসফল অ্যালবামটি ‘ও প্রিয়া তুমি কোথায়’। ৬০ লাখেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছিল। ইন্ডাস্ট্রিতে যে রেকর্ড আর কখনো কোনো দিন ভাঙবে না। আসিফ আকবর ইন্ডাস্ট্রিকে দেখিয়েছিলেন এক নতুন সম্ভাবনার স্বপ্ন। প্রায় একাই ইন্ডাস্ট্রিকে টেনেছেন এক দশকেরও বেশি সময়।

তিনি ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব কায়েম করে হয়েছেন বাংলা গানের ‘রাজপুত্র’। অজস্র জনপ্রিয় গানে সমৃদ্ধ হয়েছে বাংলা সঙ্গীতের ভান্ডার। আমাদের দৃষ্টিতে তিনি বাংলা গানের জীবন্ত কিংবদন্তি।

আজ অডিও ইন্ডাস্ট্রির ঐতিহাসিক এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ এর ২০ তম জন্মদিন !!! সবার প্রিয়া বেঁচে থাকুক প্রিয়দের অন্তরে, শুভ কামনা । শুভ জন্মদিন ‘ও প্রিয়া তুমি কোথায়’।”

এর কিছুক্ষণ পরেই, রাত ১টার কিছুক্ষণ আগে আরো একটি স্ট্যাটাস দেওয়া হয় ওই পেজ থেকে।

স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

শুভ জন্মদিন ও প্রিয়া তুমি কোথায় ...তুমি আছো তোমার মতো, তুমি থেকো তোমার মতো, আমি আছি আমার খোঁজে, তুমি থেকো সবার মাঝে... ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ...মহান আল্লাহর প্রতি ...ইথুন বাবু ভাই, সাউন্ডটেক, বিপাশা আপা, বাবলু ভাই, আহমেদ রিজভী ভাই, পিন্টু ভাই...আমার স্ত্রী এবং রণ রুদ্র ...সবচেয়ে বেশী কৃতজ্ঞতা শ্রোতাদের প্রতি...যারা আমাকে ভালোবাসেন...ভালোবাসা অবিরাম...

অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাক ও স্টেজ-শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘গহীনের গান’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এএস