‘মায়া বাড়াইছে’ শিরোনামের গান করে ভক্ত-শ্রোতাদের মনে মায়া বাড়িয়েছেন। নিজের গায়কীর যাদুতে শ্রোতাদের বেঁধেছেন ভালোবাসার বাঁধনে।
সেই দরদী কন্ঠের রুখসানা রূপসা এবার নিয়ে আসছেন নতুন গান ‘তুই বিহনে’। জামাল হোসেনের কথায় গানটির সুর করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজনে ছিলেন ইবনে রাজন।
জামাল হোসেনের কথায় গানটির সুর করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজন করেছেন ইবনে রাজন। বিশ্ব ভালোবাসা দিবসে গানটি প্রকাশ করবে রঙ্গন মিউজিক।
প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি নিয়ে নির্মিত হয়েছে গানটির ভিডিও। এই ভিডিওতে অভিনয় করেছেন টিভি মিডিয়ার পরিচিত দুই মুখ শপথ ও নাইরুজ সিফাত। শপথ অসংখ্য বিজ্ঞাপণে কাজ করেছেন।
ইতিমধ্যেই বিকাশের বিজ্ঞাপন দিয়ে সবার নজর কেড়েছেন। আর নাইরুজ সিফাত অপরাজিতা নাটকে অভিনয় করে আসেন আলোচনায়। এই দুই তারকাকে এক ফ্রেমে এনেছেন র আলোচিত মিউজিক ভিডিও নির্মাতা মাহিন আওলাদ।
মিউজিক ভিডিও নির্মাণে ভিন্ন ধারার নির্দেশনা, মৌলিক গল্প সহ নানাবিধ কারণে মাহিন আওলাদ বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি জানান, এই ভিডিওটির গল্প লিখেছেন সেলিম আহমেদ।
নিজের নতুন গান নিয়ে রূপসা বলেন, ‘অসাধারণ একটি গান হয়েছে। জামাল ভাইয়ের কথায় অন্য রকম একটা আবেগ থাকে। সেটা এই গানে পেয়েছি। সুর-সঙ্গীতও দারুণ হয়েছে। আমি আমার গায়কীর সর্বোচ্চটা দিয়েছি।
আর মাহিন আওলাদ এর মিউজিক ভিডিও মানেই ভিন্ন কিছু। যা ইতিমধ্যে তিনি প্রমাণ পেয়েছেন। এই ভিডিওটিও তার ব্যাতিক্রম নয়। আশা করছি গান-ভিডিওতে দর্শক নতুন কিছু পাবে।’
আগামী ১৪ ফেব্রুয়ারি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘তুই বিহনে’ গানটির অডিও-ভিডিও।





