এ মুহুর্তে পৃথিবীর সবচেয়ে সামরিকায়িত এলাকা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। প্রায় ৩০ হাজার সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছে।
মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু বন্ধ এবং চারজনের বেশি লোকের কোথাও সমবেত হওয়া নিষিদ্ধ। এমনকি স্থানীয় নেতারাও আটক হয়ে আছেন।
গত মঙ্গলবার সংসদে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সমাপ্ত করার একটি প্রস্তাব পাস করেছে বিজেপি সরকার। ওই রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল : জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করার একটি বিলও পাস করানো হয়েছে।
এ নিয়ে ভারত-পাকিস্তানের সব মহলে চলছে তর্ক-বিতর্ক। এমনকি বিনোদন জগতেও চলছে এই নিয়ে আলোচনা-সমালোচনা। মোদি সরকারের এই সিদ্ধান্তে পরই তাকে স্বাগতম জানান ভারতে অভিনেত্রী কঙ্গনা। মোদি ছাড়া এইরকম সিদ্ধান্ত সম্ভব নয় বলেও জানান তিনি।
সর্বশেষ এ বিষয় নিয়ে টুইটারে মতামত প্রকাশ করেন আতিফ আসলাম। কারও অনুভূূতিতে আঘাত লাগতে পারে সে জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে কাশ্মীর সম্পর্কে মতামত জানান তিনি।
কাশ্মীর ইস্যুতে ভারতের পদক্ষেপ অত্যাচারী ও সৈরাচারী মনোভাব বলে তিনি মনে করেন।
তিনি বলেন, কাশ্মীরের মানুষের ওপর যে অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে তার তীব্র নিন্দা প্রকাশ করছি। আল্লাহ নিরপরাধ কাশ্মীরিদের মঙ্গল করুন। গায়কের এই টুইটের পর ভারতীয়দের অনেকেই বিরূপ মন্তব্য করছেন। কেউবা সমর্থন করছেন।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান দুই দেশেই গানের জন্য সমান জনপ্রিয় তিনি। বিশেষ করে ভারতীয় সিনেমায় প্লেবেক সিঙ্গার হিসেবে তিনি সবচেয়ে জনপ্রিয়। তার ব্যান্ডের নাম 'জল'
জেড





